Calcutta High Court : ‘শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই ‘: কলকাতা হাইকোর্ট

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ‘শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই।’ এমনকী ‘শেখ শাহজাহানকে গ্রেফতারে আদালতের কোনও স্থগিতাদেশ নেই।’ এমনই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘শেখ শাহজাহানকে এই মামলায় পার্টি করা হোক। কিন্তু কীভাবে করা হবে, তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তো তাঁকে ধরতে পারছে না।’ উল্লেখ যে, শেখ শাহজাহানের নামে ৪৩ টি এফআইআর আছে। এবং এফআইআর গুলি গত চার বছরের। ৪২টি মামলার চার্জশিট আছে। সন্দেশখালির তৃণমূল নেতার বিরুদ্ধে, ধর্ষণ, জমি দখলের মতো অভিযোগ বলে উল্লেখ। প্রধান বিচারপতি এ প্রসঙ্গে বলেন, “আলাদা কোনও প্রমাণের দরকার নেই, শাস্তির যে বিধান রয়েছে তা বলবৎ করতে হবে।” -সংগৃহীত ছবি 

আরও খবর : Sandeshkhali : তৃণমূল নেতার বাড়িতে চড়াও বেড়মজুরের মহিলারা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন