A Poem By Biplab Bhattacharya : কবি বিপ্লব ভট্টাচার্য্য এর কবিতা ‘হারানো চিঠি ‘

SHARE:

বিপ্লব ভট্টাচার্য্য

হারানো চিঠি 

 

ছোটো সাদা পাতায় তোমার হাতের টানে ফুটে উঠতো অক্ষরগুলো,
কত নিপুণ হাতে তুমি চিঠি লিখতে—
তোমার আবেগ ভরা অনুভূতি
ধরা থাকতো সাদা পাতায়।
সেদিনের কথা আজও মনে পড়ে তোমার?
লেখাগুলো আজ শুধু স্মৃতির পাতায় বন্দী।
কোথায় যেন হারিয়ে গেছে—
হারিয়ে গেছে চিঠিতে দেওয়া
তোমার কিছু গোপন সংকেত
কিছু বোঝা, না বোঝার কথা।
তুমি লিখেছিলে ভালো আছো তো প্রিয় আমার—

সব চিঠি আজ মরচে ধরা
ডাকবাক্সে জমা পড়ে আছে।
আজ সেই বোকা ডাকবাক্স
হাতছানি দিয়ে ডেকে বলছে না, বলবে না—
আমি আছি বন্ধু, আমি যে আছি।
এখন অর্ন্তজালে আটকে পরা
সেই ডাকবাক্সের সমাধি ঘটেছে।

কথা চলে শুধু বোকা মুঠোফোনে…

 

অলঙ্করণ : প্রীতি দেব ও আন্তর্জালিক 

আরও পড়ুন : Sasraya News, 21 February : সাশ্রয় নিউজ একুশে ফেব্রুয়ারি কবিতা সংখ্যা

 

🦋সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী… ই-মেল : sasrayanews@gmail.com 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন