সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : বুধবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয় কালনায়। বিভিন্ন ক্লাব, সংগঠনের পক্ষ থেকে এইদিনটি পালিত হয়।

এছাড়াও ২১ ফেব্রুয়ারি ১৯৫২-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ” সঙ্গীতের ভেতর দিয়ে। এছাড়াও প্রদীপ প্রজ্জলন শহীদ স্মৃতির বেদীতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর আবৃত্তি, সঙ্গীত পরিবেশিত হয় অনুষ্ঠানে। ২১ ফেব্রুয়ারি, ভাষা ও ভাষা শহীদ দিবসের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের সুন্দর সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা শ্রীমতী মমতা রায় চৌধুরী। আলোচনায় তিনি সমস্ত ভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়ার আবেদন রেখেন ছাত্রীদের প্রতি। -নিজস্ব চিত্র
আরও খবর : Sasraya News, 21 February : সাশ্রয় নিউজ একুশে ফেব্রুয়ারি কবিতা সংখ্যা


