75th Republic Day : প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল, কুচকাওয়াজে উপস্থিত মুখ্যমন্ত্রী

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশ জুড়ে উদযাপিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের (75th Republic Day) অনুষ্ঠান। ২৬ জানুয়ারি, শুক্রবার সকাল থেকেই দেশ তথা রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পাতাকা উত্তোলন করা হয়। কলকাতার রেড রোড়ে পতাকা উত্তোলন করেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেড রোড়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

 

তাঁরা কুচকাওয়াজ থেকে অভিবাদন গ্রহণ করেন। ‘ধর্ম যার যার উৎসব সবার ‘শীর্ষক রাজ্য সরকারের একটি ট্যাবলো ছিল রেড রোডের কুচকাওয়াজে। প্যারেডে প্রথমবারের মতো অংশ নেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাগণও।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন