সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ প্রাথমিকের টেট (TET) এবছর প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবেন। প্রাথমিক নিয়োগের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নিয়ম জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেলা ১২ টার সময় টেট (TET) পরীক্ষা শুরু হবে, কিন্তু পরীক্ষার্থীদের সকাল ১১ টার ভেতর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল ৯:৩০ থেকেই গেট খোলা রাখা হবে হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ-এর নির্দেশিকায় জানানো হয়। নির্দেশিকায় এ-ও উল্লেখ যে, পরীক্ষার্থীরা পরীক্ষার নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষাকেন্দ্র থেকে বের হতে পারবেন না। পরীক্ষা কেন ঢোকার পূর্বেই মেটাল ডিটেকটর চেকিং হবে। ইলেকট্রনিক গ্যাজেট, সোনার গয়না প্রভৃতি জিনিস পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু পরীক্ষার্থীরাই না, গার্ডদের মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাঁদের মোবাইল ব্যবহার সম্পর্কে বলা হয়, পপরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না গার্ডরাও। নির্দিষ্ট ঘরে মোবাইল ফোন রেখে যেতে হবে। এবং প্রয়োজনে কথা বলতে হলে তা নথিভুক্ত করতে হবে লগ বুকে।
ছবি : প্রতীকী




