Jyotipriya Mallick : SSKM-এ জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সরল সিসি ক্যামেরা

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyatipriya Mallick) বর্তমানে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) তাঁর কেবিন থেকে ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। সূত্রের খবর, সেই নির্দেশ মেনেই সরানো হয় সিসি ক্যামেরা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও নির্দেশ দেন যে, তদন্তকারী ইডি আধিকারিকদের (ED Officers)  অনুমতি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক-এর (Jyatipriya Mallick) সঙ্গে করা যাবে। উল্লেখ্য যে, এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital)  কার্ডিওলজি ওয়ার্ডে (Cardiology Word) চিকিৎসাধীন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী। রেশন দূর্নীতি মামলায় (Ration Scam Case) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Central Investigation Agency ED) তাঁকে গ্রেফতার করে। সংশোধনাগারে অসুস্থ হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক-এর কেবিন থেকে সিসি ক্যামেরা (CC Camera) সরানো হলেও মোতায়েন করা হয় সিআরপিএফ (CRPF) জওয়ান বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন