সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : সংসদ ভবনে হামলার (Parliament security breach) চক্রী সাগর শর্মা পুলিশের কাছে জেরায় জানান, তাঁদের নাকি প্ল্যান ছিল সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দেওয়ার। এমনি খবর বিশেষ সূত্রের। এ বিষয়ে তাঁরা পুলিশকে জানান, তাঁরা নিজেদের সুরক্ষার কথাও ভাবেন।এজন্য একধরণের জেল কেনার কথাও ভাবেন। এবং ওই জেল নিজেদের গায়ে লাগিয়ে নেওয়ার কথাও তাঁরা ভেবেছিলেন। কিন্তু অনলাইন পেমেন্ট না করতে পারায় সেই প্ল্যান বানপচাল হয়। পুলিশ সূত্রে এ-ও খবর, মূলত গায়ে আগুন দিয়ে শোরগোল তৈরি করাই তাঁদের পরিকল্পনা ছিল বলে উল্লেখ। প্রসঙ্গত, সংসদ ভবনে অধিবেশন চলাকালীন রঙিন স্প্রে ব্যবহার করে শোরগোল তোলায় অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ভগৎ সিং ফ্যান ক্লাব ‘গ্রুপ -এর সদস্য বলে উল্লেখ। ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা জানা যায় যাঁদের তাঁরা হলেন, মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল শিন্ডে, নীলম দেবী, বিশাল শর্মা ও ললিত ঝাঁ। প্রসঙ্গত উল্লেখ্য যে, দিল্লি পুলিশের স্পেশাল সেল ধৃতদের জেরা করে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছেন বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত




