গোসাবায় খুন তৃণমূল নেতা
সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবায় খুন তৃণমূল নেতা (TMC Leader Murder)। মৃতের নাম মুছাকলি মোল্লা। তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি (Tmc Booth President) স্থানীয় সূত্রে খবর, পথশ্রী প্রকল্পের (Pathashree Prakalpa) কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন মুছাকলি।
আরও পড়ুন : Purba Burdwan : একসঙ্গেই জীবন কাটাতে চায় দুই নিখোঁজ কন্যা, জানাল আদালতে
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার তৈরির অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে, খবর, তিনি সেই অভিযোগ খতিয়ে দেখতে যান। সেই সময়েই তার ওপর হামলা হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি মুছাকলি মোল্লাকে পিটিয়ে মারার অভিযোগ করে বলে উল্লেখ।
আরও পড়ুন : ইসলামপুরে একই দিনে দুই বন্ধুর মৃত্যু




