Justice Fathima Beevi Die : সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি প্রয়াত

SHARE:

সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি

সাশ্রয় নিউজ ★ কোচি : প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি ( Former Justice Fathima Beevi) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৮৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত জাস্টিস ফাতিমা বিবি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাজ করেন। তার আগে তিনি কেরল হাই কোর্টের বিচারক ছিলেন। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট থেকে অবসর গ্রহণের পরে তামিলনাড়ুর রাজ্যপাল (Former Governor Tamilnadu) হিসেবে দায়িত্বভার সামলান। তার আগে মানবাধিকার কমিশনের সদস্য (Member of Humanrights Commission) হিসেবেও কাজ করেছেন। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন,  রাজীব গান্ধী হত্যা মামলায় (Rajiv Gandhi Murder Case)চার দণ্ডিত আসামী সাজা কমানোর আবেদন করলে শ্রীমতী বিবি ( Fathim Beevi) সেই আবেদন সেই আবেদন গ্রাহ্য করেননি। এরপরেই তিনি রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন। ২৩ নভেম্বর, বৃহস্পতিবার কেরলের কোল্লামে (Keral, Kollam) একটি বেসরকারি হাসপাতালে এই মহীয়সী অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনেরা।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন