Mahua Maitra : ৩১ তারিখ এথিক্স কমিটির সামনে যাচ্ছেন না মহুয়া

SHARE:

৩১ তারিখ এথিক্স কমিটির সামনে যাচ্ছেন না মহুয়া

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র আগামী ৩১ তারিখ এথিক্স কমিটির সামনে সশরীরে হাজিরা দিচ্ছেন না। কৃষ্ণনগরের সাংসদ এক্স হ্যাণ্ডলে এ বিষয়ে একটি পোস্ট করে লেখেন, “আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি, যেখানে দুর্গা পুজো সবথেকে বড় উৎসব। আমার আগে থেকেই একাধিক বিজয়া দশমী সম্মেলনে (সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে) যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি আমার কেন্দ্রে একাধিক কর্মসূচি রয়েছে, সেই কারণে আমি ৩১ অক্টোবর দিল্লিতে যেতে পারব না। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন প্রশ্ন করার গুরুতর অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরে তোলপাড় হয় রাজনৈতিক মহল। সেই নিরিখে সংসদের এথিক্স কমিটি মহুয়াকে সমন পাঠায়। পূর্ব নির্ধারিত কর্মসূচির কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদ সমন এড়ান বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন