Anurag Singh Thakur : কেজরিওয়ালকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগের

SHARE:

কেজরিওয়ালকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগের

সাশ্রয় নিউজ ★ রায়পুর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের। অনুরাগ বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল যাঁদের সততার সার্টিফিকেট দিয়েছেন, তাঁরা সবাই এক বছর ধরে জেলে রয়েছেন।’ বৃহস্পতিবার ছত্রিশগড়ের রায়পুরে সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে সকলে হাসাহাসি করছেন। মানুষ তাঁর মুখে চিন্তার ছাপ দেখতে পাচ্ছেন। উপ-মুখ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে।’ অনুরাগ আরও বলেন, ‘তাঁরা এমন মানুষ যারা ‘ভারত এগেইনস্ট করাপশন’ স্লোগান তুলে সামনে এসেছিলেন। কিন্তু দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। কিন্তু, আসল চক্রী এখনও বাইরে। তাঁর নম্বরও আসবে। তদন্ত চলছে।’

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন