Priyanka Gandhi : মধ্যপ্রদেশ থেকে বিজেপিকে হারানোর ডাক প্রিয়াঙ্কার

SHARE:

মধ্যপ্রদেশ থেকে বিজেপিকে হারানোর ডাক প্রিয়াঙ্কার

সাশ্রয় নিউজ ★ ধার : মধ্যপ্রদেশের ধার জেলায় একটি জনসভা থেকে বিজেপিকে হুঙ্কার প্রিয়াঙ্কার। জাতীয় কংগ্রসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা ওই সমাবেশ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন শুক্রবার। এদিন প্রিয়াঙ্কা বলেন, ‘এখানে ব্যাপম কেলেঙ্কারি হয়েছে। একটিও তদন্ত পরিচালিত হয়েছিল কী? তাঁদের (বিজেপি’র) বিরুদ্ধে লিখলে ইডি পৌঁছে যায়। আপনাদের জিজ্ঞাসা করতে হবে, কেন ইডি এখন পর্যন্ত এখানে আসেনি? যখন মা নর্মদার সঙ্গে ও সপ্তর্ষিদের মূর্তির সঙ্গে (মহাকাল করিডোরে) দূর্নীতি হতে পারে, তাহলে বলুন, কেউ কী ঈশ্বরের সঙ্গে দূর্নীতি করতে পারে? এখন কী তাঁদের (বিজেপি) পরিবর্তন করার সময় নয়?’ জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, মধ্যপ্রদেশে এত দুর্নীতি হয়েছে তবে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই রাজ্যের নেতা ও সরকারী আধিকারিকদের বাড়িতে যায় না?

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন