Nobel Prize 2023 : সাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক জন ফসে

SHARE:

সাহিত্যে নোবেল পেলেন সাহসাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক জন ফসে

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : এ বছর সাহিত্যে নোবেল জিতলেন নরওয়ের সাহিত্যিক জন ফসে। ফসের সাহিত্য সমাজের পিছনে থাকা জীবন যাপন উত্থাপন করে। সেই জন্যই এবছর সাহিত্যিক জন ফসেকে সাহিত্যে নোবেল পুরস্কারে মনোনীত করে সম্মানিত করা হল বলে জানায়  রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নরওয়ের হারগুসেনে ১৯৫৯ সালে জন্ম জন ফসে-এর। তুলনা মূলক সাহিত্য নিয়ে বারগেন ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক হন। ২০১৫ সালে ফসে পান নার্ডিক কাউন্সিল লিটারেচার পুরস্কার। ‘Septology’ কবিতা ২০২১ সালে জনপ্রিয়তা অর্জন করে। কবিতা ছাড়াও সাহিত্যের সর্বত্রই তাঁর বিচরণ। সাহিত্যিক ফসে-এর গ্রন্থগুলির ভেতর উল্লেখ যোগ্য, ‘I IS ANOTHER ‘, ‘THE NEW NAME’ ‘THE OTHER NAME ‘ প্রভৃতি। বিশ্বের ৪০ টিরও বেশি ভাষায় তাঁর লেখা অনুবাদ হয়েছে।

জন ফসের নাটক ও উদ্ভবনী গদ্য বিশ্ব সাহিত্যে অসামান্য অবদান রাখে বলে উল্লেখ করেছে নোবেল কমিটি। প্রসঙ্গত উল্লেখ্য যে, নাটক ও উদ্ভবনী গদ্যের জন্যই তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে সুইডিশ অ্যাকাডেমি। তাঁর লেখার ভেতর হাস্যরস একটি বিশেষ উপাদান হিসেবে উঠে আসে। সুইডিশ নোবেল কমিটি একটি বিবৃতিতে জানায়, “নরওয়ের প্রেক্ষাপটে অসামান্য সাহিত্য রচনা করেছেন জন ফসে। নাটক, গদ্য, পদ্য, রচনা, শিশুদের বই ও অনুবাদ-বিভিন্ন শৈলীর লেখা লিখেছেন তিনি। বর্তমানে বিশ্বজুড়ে তিনি নাটক রচয়িতা হিসাবে পরিচিত হলেও, তাঁর গদ্যের জন্যও ক্রমশ তিনি পরিচিত হয়ে উঠছেন।”

অন্যদিকে গত বুধবার নোবেল কমিটি এ বছর রসায়নে নোবেল জয়ী তিন বিজ্ঞানীর নাম প্রকাশ্যে নিয়ে আসেন। তাঁরা হলেন, ফরাসী বিজ্ঞানী মৌঙ্গী জি বাভেন্ডি, মার্কিন বিজ্ঞানী লুই ই.ব্রুস ও রুশ বিজ্ঞানী অ্যালেক্সি আই. একিমভকে। তাঁদের যুগান্তকারী আবিষ্কার কোয়ান্টাম ডট-এর জন্য তাঁদের নোবেল পুরস্কারে মনোনীত করা হয়েছে বলে সুইডিশ নোবেল কমিটির বিবৃতিতে উল্লেখ।

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন