India vs Australia Mohali Match 2023 : মোহালিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

SHARE:

মোহালিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

সাশ্রয় নিউজ ★ মোহালি : মোহালিতে আজ অস্ট্রেলিয়াকে হারল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৭৭ রানের লক্ষ্যমাত্রা রাখে অস্ট্রেলিয়া। ভারতের ব্যাটাররা ৪৮.৪ বলে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান করেন। ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করার পরে ওভার বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়ার কাছ থেকে ম্যাচ বের করে নেন কে এল রাহুল। ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত। এদিন রুতুরাজ গায়কোয়াড-এর জাম্পার বলে লেগবিফোর হন। তিনি ৭১ রান করে মাঠ ছাড়েন। শ্রেয়স আইয়ার রান আউট হন মাত্র ৩ রানে। জাম্পার ফের উইকেট তুলে নেন শুভমন গিলের। শুভমন গিল ৭৪ রান করেন। প্যাট ক্যামিন্সের ঈশান কিষাণ ক্যাচ দেন উইকেট কিপারকে। মোহালি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব। ৪৭ বল খেলে সেঞ্চুরি করেন সূর্যকুমার। তার ব্যাট থেকে পাঁচটি চার ও একটি ওভার বাউন্ডারি আসে। ভারতের ইয়াং ব্রিগেডিয়াররা বিশ্বকাপের আগে মোহালি ম্যাচ জয়ের ভেতর দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে নিলেন বলেই মনে করছেন ক্রীড়া সমালোচকরা।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন