CV Anand Bose : বাবু ঘাটে পুজো দিলেন রাজ্যপাল বোস

SHARE:

বাবু ঘাটে পুজো দিলেন রাজ্যপাল বোস 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আগামী থেকে শুরু হচ্ছে জি ২০ সম্মেলন ( 20 summit)। দুই দিনের এই সম্মলনে বিশ্বের ২০ টি দেশের রাষ্ট্র নেতারা যোগ দেবেন। এই সম্মেলনের সাফল্য কামনা করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বাবুঘাটে পুজো দিলেন। রাজ্যপাল বোস বলেন, “গোটা বিশ্বের কাছে ভারতের শ্রেষ্ঠত্ব প্রমাণের সফল মঞ্চ হল জি২০, এবং ভারত তার সেই  মিশনে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। তাই  জি২০এর সাফল্য, ভারতের সাফল্য এবং পশ্চিমবঙ্গের সাফল্যের জন্য এই পুজো করা হয়েছে”। গতকাল বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন। উল্লেখ্য, জি ২০ সম্মেলনকে মাথায় রেখে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো। বাতিল অজস্র ট্রেন। বন্ধ শপিং মল, মাল্টিপ্লেক্স। 

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন