West Bengal News : ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

SHARE:

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : ভিন রজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। সূত্র মারফৎ জানা যায়, মৃত শ্রমিকের নাম সুজিত জানা। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মহেন্দ্রগঞ্জে তাঁর বাড়ি। গুজরাজের মুন্দ্রা বন্দরে ক্রেনের ধাক্কায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয় বলে উল্লেখ। মৃতের পরিবার জানায়, ‘অভাবের সংসার, বাড়িতে অসুস্থ বাবা, ফলে উচ্চ মাধ্যমিকের পর এলাকার দুই যুবকের সঙ্গে বছরখানেক আগে কাজের জন্য ভিনরাজ্যে কাজে যায় সুজিত।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন