Poet Pranji Basak : প্রাণজি বসাক -এর কবিতা

SHARE:

কবি প্রাণজি বসাক বিগত পাঁচ দশক ধরে কবিতাচর্চায় নিয়োজিত। ওঁর কবিতার স্বতন্ত্র ভাষা, বুনন ও ভঙ্গী অন্য কবিদের থেকে ভিন্নতা লক্ষ্য করা যায়। বাংলা কবিতা নিয়ে এই কবি বেশ ক’য়েকবার ভারতের বিভিন্ন প্রদেশসহ বাংলাদেশ ও  ইউরোপ ভ্রমণ করেছেন। বিভিন্ন সময়ে পেয়েছেন সাহিত্য সন্মান ও পুরস্কার। সাশ্রয় নিউজ-এর এই সংখ্যায় রইল কবির একটি স্বতন্ত্র ধারার কবিতা। 

 

প্রা ণ জি  ব সা ক 

দেশ মা 

 

পশ্চিম থেকে পুবে গেলেই বুঝি ছোঁয়া যায় প্রিয় দেশ

ভালোবাসার এমন দেশ ছুঁয়ে দেখতে পারি শীতলতর

নিটোল ছায়াভরা পুকুরের জল স্তব্ধ দুপুরের নৈঃশব্দ্য

ভালোবাসাময় অক্ষরগুলি পকেটে পুরে যতদূর খুশি 

চলে যেতে পারি অনন্ত উদ্যমে মাতৃভূমির আঁচল ধরে  

ভাবি আমার স্বদেশ না বিদেশ – দৃঢ় বিশ্বাসে আনচান 

করে বাংলাভাষা অস্ফুট উচ্চারণে গাই লালনের গান

আড়াল করে রাখি নিয়তির পাসপোর্ট আর দীর্ঘশ্বাস 

মহাশূন্যেবিলীন শরীরে দেহে চিহ্নিত কোন ধম্মো নেই 

প্রেমভালোবাসামন্ত্র পাঁজরে তীব্র চাহত মা বর্ণ আমার

 

🍁সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী… 

ই-মেল : sasrayanews@gmail.com 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন