অস্কারে যেতে পারে গদর-২
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : অস্কারে যেতে পারে গদর-২ ছবিটি। ছবির পরিচালক অনিল শর্মা জানান, অস্কার-এর জন্য আবেদন করা হবে। অনিল এখানেই থেমে থাকেননি, তিনি আরও জানান যে, তাঁকে অনেকেই ফোন করে ছবিটি অস্কার-এর জন্য পাঠাতে বলেন! একটি সাক্ষাৎকারে অনিল জানান, বিগত ৪০ বছর ইণ্ডাষ্ট্রিতে থাকলেও কোনও পুরস্কার তিনি পাননি। অন্যদিকে, ব্যাপকভাবে সাড়া ফেলেছে গদর-২। এই ছবিতে সানি দেওয়াল নতুন করে কামব্যাক করেছেন। আপাতত বলিপাড়া গদর-২ জ্বরে কাঁপছে। উৎসুক দর্শকরা অপেক্ষায় আছেন ছবিটি কতটাকা আয় করছেন!




