Poet Shirshendu Sengupta : কবি শীর্ষেন্দু সেনগুপ্ত -এর কবিতা

SHARE:

কবি শীর্ষেন্দু সেনগুপ্ত একাদশ শ্রেণিতে পড়াশোনার সময় থেকে কবিতা লেখা শুরু করেন। সহজ-সরল ভাষায় লেখা কবিতাগুলি কবিকে পাঠক নিজেদের মতন করে নিতে পারেন। এখনও কোনও কাব্যগ্রন্থ প্রকাশিত না হলেও গত পয়লা বৈশাখ ‘উত্তরণ’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়। উপন্যাসটির প্রকাশক ‘পাপাঙ্গুলের ঘর’। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির কবিতা।  

শীর্ষেন্দু সেনগুপ্ত

ক্ষণিকের আলেয়া

 

যেদিন সবটুকু নিংড়ে ভালোবেসেছি-

সেদিন তোমার কাছে আমার পূর্ণ সমর্পণ।

তবুও সামান্য খুঁত খুঁজে তুমি আমাকে নিখুঁতভাবে চাও।

প্রিয় এসময় আমার  পাশে থাকার অঙ্গীকারেই তুমি সীমাবদ্ধ।

পাশে থাকাটা আর হল না বোধহয়!

প্রতিটি মুহূর্ত মনে করায় এখন তুমি প্রতি মুহূর্তের নও।

একটু ক্ষণিকের আলেয়াতেই তুমি আবদ্ধ।

 

নাই বা হল পথচলা 

বিরুদ্ধ সবকিছুর মধ্যে দিয়ে আমার যাত্রা তোমার কাছে।

ভেবেছিলাম জীবনানন্দের হাজার বছরের পথিকের পথচলা এবার শেষ হলো!

কিন্তু তুমি আশ্রয় হলে না শান্তি ও দিলে না।

আবার পথিক চলবে বোধহয়-

তবে এ শরীরে নয়, এ মনে শুধু ক্ষয়।

মনবদল, অঙ্গীকার সবই হয়ে গেছিল-

তবে তার সবটুকু যে জুয়াচুরি ছিলো বুঝতে পারিনি।

এখন শুধুই হাবা হয়ে বসে থাকবো, মুহূর্তের দাবাখেলায়।

নাই বা হল পথচলা তোমার সাথে-

শুধু হাতদুটি রেখে হাতে।

 

[লেখা পাঠান 👉 স্থানীয় সংবাদ, স্বরচিত কবিতা, স্বরচিত গল্প, স্বরচিত উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী…। ই-মেল : sasrayanews@gmail.com ] 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন