Lake Town shootout : দমকলকর্মীকে মাথায় গুলি করে হত্যা করল দুষ্কৃতিরা

SHARE:

দমকলকর্মীকে মাথায় গুলি করে হত্যা করল দুষ্কৃতিরা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : এক দমকলকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে লেক টউনে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা স্নেহাশিস রায় নামে ওই ব্যক্তির মাথা লক্ষ্য করে গুলি করে বলে উল্লেখ। তাঁকে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় লেক টউনের সারদাপল্লীর গ্রীনপার্কে আনুমানিক বিকেল চারটে কুড়ি নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছন বিধান নগর পুলিশের কর্তারা।

বিশেষভাবে উল্লেখ্য যে, পুলিশ সূত্রে খবর, এর আগে প্রায় ৯ মাস আগেও একবার স্নেহাশিস রায় নামে ওই ব্যক্তিকে গুলি করার চেষ্টা হয় এবং তিনি দমদম থানায় লিখিতভাবে অভিযোগও দায়ের করেন। অবশ্য ওই ঘটনাতেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কে বা কারা কেন তাঁর ওপর হামলা করে সেই বিষয়েও এখন পর্যন্ত  কিছু জানা যায়নি বলে পুলিশ সূত্রে উল্লেখ। দমকলকর্মী স্নেহাশিস রায় খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন