বাসন্তীতে বিজেপির ফ্যাক্ট ফাইণ্ডিং টিম
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতকাল রাজ্যে আসেন বিজেপির ফ্যাক্ট ফাইণ্ডিং টিম। আজকে বাসন্তীতে রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইণ্ডিং টিম কথা বলেন পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে। গতকাল ওই টিম হিঙ্গলগঞ্জে গিয়েছিল। আজকে সকালে তাঁরা রাজভবনে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর সঙ্গেও।




