Calcutta High Court : হাইকোর্টে ধাক্কা রাজ্যের

SHARE:

হাইকোর্টে ধাক্কা রাজ্যের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল ১১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন। সেই উপাচার্য নিয়োগকে অবৈধ বলে হাইকোর্টে মামলা করে উচ্চ শিক্ষা দপ্তর। রাজ্যের তরফে উল্লেখ, রাজ্যপাল রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না করে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেন। রাজ্যপালের এই সিদ্ধান্তকে নিয়মবিরুদ্ধ ও বেআইনি বলে বিবৃতি শিক্ষা দফতরের। ওই ১০ জন উপাচার্যের বেতন ও ভাতাও বন্ধ করে দেয় শিক্ষা দফতর। মামলায় আজ কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ জানান, রাজ্যপাল যে ১১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন তা বৈধ। শুধু তা-ই না, ওই দশজন উপাচার্যের ভাতা ও বেতন চালু করার নির্দেশ কলকাতা হাইকোর্ট-এর।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন