জরুরি অবতারণ মুখ্যমন্ত্রীর কপ্টার
সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : প্রাকৃতিক দূর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কপ্টার। জলপাইগুড়িতে নির্বাচনী জনসভা সেরে ফেরার পথে সেবকে জরুরি ভিত্তিতে অবতারণ করে তাঁর কপ্টারটি। জানা যায়, বাগডোগরা না গিয়ে সেবকে বায়ু সেনার এয়ারবেসেই চালক কপ্টারটি নামান। বৈকুণ্ঠপুর জঙ্গলের কাছে মুখ্যমন্ত্রীর কপ্টার ঝড়বৃষ্টির ভেতর পড়ে বলে উল্লেখ!




