ডোমকলে গুলি বিদ্ধ ৪
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ডোমকলে তৃণমূল-সিপিআই(এম) সংঘর্ষে গুলি বিদ্ধ চারজন। ডোমকল থানা সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, ডোমকলের তুলসীপুর গ্রামে রাজনৈতিক সংঘর্ষতে ৪ জন গুলি বিদ্ধ হন। বোমাও পড়ে। আহতদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে খবর, এক মহিলা হেঁটে যাচ্ছিলেন, ওই মহিলাকে গায়ে হাত দেন তৃণমূলের তৃণমূলের লোকজন। তারপর দু’পক্ষের ভেতর বোমা গুলির ও বোমাবাজির ঘটনা ঘটে বলে উল্লেখ। ঘটনাস্থলে ডোমকল মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এবং এলাকায় তল্লাশী শুরু হয় বলে সূত্রের খবর।




