নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করা হবে কিনা সেই সংঘাত পৌঁছয় সুপ্রিম কোর্টেও। যদিও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশকে পুনঃ বহাল রাখেন। তারপরেও একই ইস্যুতে মামলা হয় কলকাতা হাইকোর্ট-এ। প্রধানবিচারপতি নির্দেশ দেন সুষ্ঠু নির্বাচনের জন্য ২০১৮ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে নির্বাচন কমিশনকে। তারপরই কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও এসে পৌঁছয়। ফের অতিরিক্ত ৪৮৫ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানায় রাজ্য নির্বাচন কমিশন। বিশেষ সূত্রের খবর, সেই চিঠির উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক কমিশনের কাছে জানতে চান অতিরিক্ত বাহিনী কোথায় ব্যবহার করা হবে?
-ফাইল চিত্র




