দফা বৃদ্ধির দাবী শুভেন্দুর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করার সময়ই জানায়, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এক দফায় হবে। সে মতো মনোনয়ন জমা নেয় কমিশন। মানোন্নয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় বিরোধীরা বাধার সম্মুখীন হন বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। কোথাও কোথাও মনোনয়ন জমাই দিতে পারেনি বিরোধীরা। আবার মনোনয়ন জমার পর সিস্টেম থেকে প্রার্থীর নাম উড়ে যাওয়ার মতো ঘটনার অভিযোগ ওঠে। রাজ্যের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে নিরেবাচনের দফা বৃদ্ধির দাবী নিয়ে কমিশনের অফিসে যান বলে উল্লেখ। তাঁর দাবী, ‘ভোটের বিজ্ঞপ্তি জারির আগে সর্বদল বৈঠক করেনি কমিশন’। সেই সঙ্গে শুভেন্দু বলেন, ‘প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশও অমান্য রাজ্য নির্বাচন কমিশনের’। তাঁর অভিযোগ, ‘মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ বিরোধীদের মনোনয়নই করতে দেয়নি তৃণমূলের গুন্ডাবাহিনী’। মনোনয়ন প্রত্যাহারের তথ্য নেই কমিশনের নথিতে?’ শুধু তাই নয়, বিধানসভার বিরোধী দল নেতা বলেন, ‘বিরোধীদের মনোনয়নই করতে দেয়নি তৃণমূলের গুন্ডাবাহিনী’।’ শুভেন্দুর দাবী, ‘গণনা কেন্দ্রের সংখ্যা বাড়িতে একসঙ্গে পঞ্চায়েতের তিন স্তরের ভোটের গণনা করতে হবে।’ তাঁর আরও দাবী, ‘গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গণনা একসঙ্গে করতে হবে’।
-ফাইল চিত্র।




