West Bengal Election Commission : কেন্দ্রীয় বাহিনীর বিপাকে কমিশন হাইকোর্টের প্রশ্নবানে বিদ্ধ

SHARE:

কেন্দ্রীয় বাহিনীর বিপাকে কমিশন হাইকোর্টের প্রশ্নবানে বিদ্ধ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশননের কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধা ফের হাই কোর্টের প্রশ্নের মুখে। প্রথমে হাইকোর্ট-এর উল্লেখ্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের বিজ্ঞপ্তি জারি হয়। কমিশন আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নিয়ে আসতে চিঠি দেয় বলে উল্লেখ। তবে আজকে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্ট-এর প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা’। যদিও নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান বিচারপতিকে। প্রধান বিচারপতি বলেন, ‘নজরদারির জন্য আপনারা কী পদক্ষেপ নিয়েছেন সেটা স্পষ্ট নয়। এখনও রাজ্য নির্বাচন কমিশনের কোনও পরিকল্পনা আদালতের কাছে স্পষ্ট নয়।’ প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, ‘চাইলে আরও বাহিনীর জন্য আবেদন করতে পারবে কমিশন’। বিচারপতি ২০১৩ প্রসঙ্গ নিয়ে এসে আরও বলেন, ‘২০১৩-র মডেল অনুসরণ করলে আরও কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন