Bihar : সবাই মিলে বিজেপিকে হারাব, মন্তব্য রাহুল গান্ধীর

SHARE:

সবাই মিলে বিজেপিকে হারাব, মন্তব্য রাহুল গান্ধীর

সাশ্রয় নিউজ ★ পাটনা : পাটনায় গতকালই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত হন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস খাতায় কলমে জোট না হলেও বেশির ভাগ স্থানেই অলিখিত জোটেই লড়ছে তাঁরা। বিহারের পাটনায় নীতিশ কুমারের বাস ভবনে অনুষ্ঠিত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে, উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, লালুপ্রসাদ যাদব, নীতিশ কুমার সহ বহু রাজনৈতিক দলের নেতৃত্ব। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “কর্ণাটকের মতো বিজেপিকে সবাই মিলে হারাব।” তবে বঙ্গ বিজেপি রাহুলের এই মন্তব্যকে হাস্যকর বলেই মনে করেন। বিজেপি সূত্রের মন্তব্য, “ওঁদের বাঙলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি। মানুষ সচেতন। সব বোঝে।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন