কড়া বার্তা বিচারপতি অমৃতা সিনহার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রক্তক্ষয়, মৃত্যু নিয়ে কড়া বার্তা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তিনি বলেন, যদি একটা পঞ্চায়েত নির্বাচনে এত রক্তপাত, হিংসা, সংঘর্ষ হয় তাহলে এই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের পক্ষে লজ্জার’। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক কালেই হিংসা, রক্তক্ষরণ, ও মৃত্যু নিয়ে এমনই কড়া পর্যবেক্ষণ বিচারপতি সিনহার। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার তেরো দিনের ভেতর রাজ্যে রাজনৈতিক হিংসার বলি আট জন।
-ফাইল চিত্র




