নির্বাচনী নথি বিকৃত, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে নির্বাচনী নথি বিকৃতি করার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আজ বুধবার এই নির্দেশ দেন বলে উল্লেখ। বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানান, ‘যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া উচিত হবে না।’ অন্যদিকে হাইকোর্ট এই মামলার তদন্ত রিপোর্ট জমা দিতে বলেন ৭ জুলাইয়ের ভেতর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই।




