TMC : ‘এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়’ : দলীয় পদ থেকে পদত্যাগ মনোরঞ্জনের

SHARE:

‘এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়’ : দলীয় পদ থেকে পদত্যাগ মনোরঞ্জনের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল থেকে জয়ী হয়ে বিধায়ক হন মনোরঞ্জন ব্যাপারী। সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে বুধবার তাঁর একটি পোস্ট আলোড়ন তুলেছে। মনোরঞ্জন ওই পোস্টের মাধ্যমে দলীয় দু’টি পদ থেকে পদত্যাগ করলেন বলেন লেখেন। শুধু তাই নয়, পোস্টের শেষে তিনি লেখেন, ‘এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়।’ মনোনঞ্জন সোশ্যাল মিডিয়ায় আরও লেখেন, ‘আমাকে দল দুটি পদ প্রদান করেছিল, ১. ২০২৩ নির্বাচন কমিটির সদস্য, হুগলি জেলা (জোনাল ৬), ২. সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি। উক্ত দুটি দলীয় পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম।’ এখানেই থেমে থাকেননি বলাগড়ের বিধায়ক। তিনি লেখেন, ‘বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবার ইচ্ছা ছিল কিন্তু যে হেতু আগে আমি একটি চাকরি করতাম, নির্বাচনে দাঁড়াবার জন্য সেটি ছাড়তে হয়েছিল! দু বছরের অধিক সময় হয়ে গেল পঞ্চাশ বার ছোটাছুটি করেও যার পেনশন বা গ্রাচুইটি কিছু পাইনি, তাই এই মুহূর্তে বিধায়কপদ ছাড়তে পারছি না। তা হলে খাবো কী? যেদিন পেনশন পেতে আরম্ভ করবো এই পদ থেকেও সরে দাঁড়াব।…’ বলাগড়বাসীর উদ্দেশ্যে লেখা সোশ্যাল মিডিয়ায় লেখা ওই পোস্ট-এ অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস এমনই খবর বিশেষ সূত্রে।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন