বিরোধী শূন্য পঞ্চায়েতের বার্তা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-এর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিরোধী শূন্য পঞ্চায়েত চান তিনি। এমনই একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাঘুরি করছে। ওই পোস্টটি আর কারও না, পোস্টটি খোদ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-এর। দিনহাটা ব্লকের অন্তর্ভুক্ত ১২ টি গ্রাম পঞ্চায়েত। ৪টিতেই ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। বাকি ৮ টি পঞ্চায়েতকেও বিরোধী শূন্য করার ডাক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। বিজেপি নেতৃত্ব তাঁর এহেন পোস্ট সম্পর্কে জানান, ‘এভাবে বিরোধী শূন্য করলে দিনহাটায় তৃণমূলই শূন্য হয়ে যাবে।’ কিন্তু থেমে থাকেননি উদয়ন। তাঁর রসাল বক্তব্য, ‘নাতি পরীক্ষা দিলে আমি তো ভাল রেজাল্টই চাইব’!
-ফাইল চিত্র




