সিপিআই(এম) প্রার্থীর বাড়ি ও দোকানে হামলা, মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ
সাশ্রয় নিউজ ★ ভাঙড় : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। খুন হন এক আইএসএফ কর্মী। এবার নমিনেশন প্রত্যাহারের জন্য চাপ সিপিআই(এম) প্রার্থীকে। ভাঙড় ২ ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম সংসদে প্রার্থী হন সন্ন্যাসী মণ্ডল। তাঁর অভিযোগ, তাঁকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেয়। কিন্তু বেওতা গ্রামপঞ্চায়েতের ওই সিপিআই(এম) প্রার্থী রাজি হননি বলে গতকাল হামলা হয় তাঁর বাড়ি ও দোকানে। নির্বিচারে ভাঙচুর চলে সন্ন্যাসী মণ্ডল-এর বাড়িতে। স্থানীয় সিপিআই(এম) নেতৃত্বের অভিযোগ, হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। আতঙ্কে ঘরছাড়া সিপিআই(এম) প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।




