নৌশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ আদালতের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, বর্তমান পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রয়োজন’। এখানেই থেমে থাকেননি বিচারপতি। স্পষ্ট বলেন, ‘যত শীঘ্র সম্ভব পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা দিতে হবে’। বিচারপতি তাঁর রায়য়ে স্পষ্ট করে দেন যে, ‘রাজ্যের বিশাল সংখ্যক বিধায়ক নিরাপত্তা পেয়ে থাকেন’, ‘বর্তমান পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রয়োজন’।
-ফাইল চিত্র




