বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে
সাশ্রয় নিউজ ★ মালদা : মালদায় বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির প্রার্থী নিমাই সিংহ-এর ভাই প্রসেনজিৎ সিংহকে অপহরণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ বলে উল্লেখ। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি সূত্রে খবর, বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী নিমাই সিংহ-এর মহারাজপুরের বাড়িতে চড়াও হয়। তাঁকে না পেয়ে দুষ্কৃতিরা তাঁর ভাই প্রসেনজিৎ সিংহকে অপহরণ করে। তাঁর পরিবার মালদা ইংরেজ বজার থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এই অপহরণের ঘটনা সম্পর্কে জানান, ‘অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।’




