CPIM : চোপড়া কাণ্ডের রেশ, বিমান বসুর নেতৃত্বে নির্বাচন কমিশন অফিসের সামনে সমাবেশ 

SHARE:

চোপড়া কাণ্ডের রেশ, বিমান বসুর নেতৃত্বে নির্বাচন কমিশন অফিসের সামনে সমাবেশ 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নমিনেশন ফাইল জমা দিতে যাওয়ার সময় চোপড়ায় বাম-কংগ্রেস মিছিলে গুলিতে নিহত হন দুই জন সিপিআই (এম) সমর্থক বলে সিপিআই(এম) সূত্রে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত আগত হয়েছেন অন্তত ২০ জন বাম-কংগ্রেস সমর্থক। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় রাজ্য সিপিআই(এম) আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় রাজ্য নির্বাচন কমিশন অফিসের সামনে সমাবেশ।  সিপিআই(এম) সূত্রে খবর, ওই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বর্ষীয়ান সিপিআই(এম) নেতা বিমান বসু। উল্লেখ্য, রাজ্য সিপিআই(এম) একটি বিবৃতিতে জানায়, ‘’চোপড়ায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বাম-কংগ্রেসের মিছিলের উপর তৃণমূলের গুন্ডাদের এলোপাথাড়ি গুলিবর্ষণ। প্রাথমিক খবর অনুসারে, নিহত ২, আহত কমপক্ষে ২০। নির্বাচন কমিশনের অপদার্থতা, পুলিশ প্রশাসনের একাংশের দলদাসের ভূমিকার প্রতিবাদে আজ বিকেলে বামফ্রন্ট্রের চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে প্রতিবাদ জানাতে, অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ। আজ বিকেল ৫ টায় রাজ্য নির্বাচন কমিশন দফতরের সামনে জমায়েত’’।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন