বিজেপি প্রার্থীদের নমিনেশন ফাইল করতে বাধা আমোদপুরে
সাশ্রয় নিউজ ★ সাঁইথিয়া : নমিনেশন ফাইলের শেষ দিনেও অশান্তি দেখল বাঙলা। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় বৃহস্পতিবার নমিনেশন জমাকে কেন্দ্র করে অশান্তির খবর আসে। বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিজেপি প্রার্থীদের নমিনেশন ফাইল করতে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। উল্লেখ্য, গতকাল ওই আমোদপুরেই বিজেপি কর্মীকে বেধড়ক পেটানো অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।




