WB Panchayet Election 2023 : রক্ত ঝরল চোপড়ায়

SHARE:

রক্ত ঝরল চোপড়ায়

সাশ্রয় নিউজ ★ উত্তর দিনাজপুর : মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে রক্ত ঝরল উত্তর দিনাজপুরের চোপড়ায়। বিশেষ সূত্রে খবর, বাম-কংগ্রেস প্রার্থীরা মিছিল করে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন। হঠাৎ-ই বাম-কংগ্রেস কর্মীদের ওপর বেশ ক’য়েক রাউন্ড গুলি চলে বাম-কংগ্রেস নেতৃত্বের অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়, একজনের বলে এখন পর্যন্ত খবর। গুরুতর আহত হন তিনজন। তাঁদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় বলে উল্লেখ। বাম-কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁদের ওপর গুলি চালায়। যদিও তৃণমূল কংগ্রেস তা অস্বীকার করেছে। উল্লেখ্য, চোপড়ার লালবাজার থেকে বাম-কংগ্রেস সমর্থকেরা মিছিল করে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন। ওই সময় ব্লক অফিস থেকে ক’য়েক কিলোমিটার আগে কাঁঠালবেড়িয়ায় বাম-কংগ্রেসের মিছিলে হামলা হয় বলে বিশেষ সূত্রে খবর। বাম-কংগ্রেস জোটের অভিযোগ, এলাকায় কোনও পুলিশ ছিল না। ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ আসে বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন