সৌমেন্দু অধিকারীকে হাইকোর্টের রক্ষাকবচ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাকঃকালে নতুন মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা তথা কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। হাইকোর্ট নির্দেশ দেন, সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। ১৫ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেন কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি।




