Jalpaiguri : স্বামী হারানোর যন্ত্রণা বুকে নিয়েই মনোনয়ন জমা দিলেন সুনীতা

SHARE:

স্বামী হারানোর যন্ত্রণা বুকে নিয়েই মনোনয়ন জমা দিলেন সুনীতা

সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : স্বামীকে হারিয়েছেন মাস পাঁচেক আগে। বুকে স্বামী হারানোর যন্ত্রণা। স্বামী জগৎপাল বরাইক ছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। তাঁর মৃতদেহ উদ্ধার হয় একটি ইন্দারা থেকে। জগৎপাল জলপাইগুড়ির মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগান-এর পঞ্চায়েত সদস্য ছিলেন। এবার ওই পঞ্চায়েত আসন থেকে বুধবার মনোনয়ন পেশ করেন তাঁর স্ত্রী সুনীতা। তাঁর কথায়, স্বামীর অনেক অসমাপ্ত কাজ বাকী। সেইসব কাজ সম্পন্ন করাই লক্ষ্য বলে তিনি জানান।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন