উত্তপ্ত ক্যানিং, চলল গুলিও
সাশ্রয় নিউজ ★ ক্যানিং : রাজ্যের শাসল দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ক্যানিং। সকাল থেকেই ক্যানিং বাজার এলাকা চলে যায় তৃণমূল নেতাদের দখলে। মোতায়েন ছিল পুলিশও তৃণমূলের দু’টি গোষ্ঠীর ভেতর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বলে উল্লেখ। এদিন মনোনয়ন জমা দেওয়ার কথা তৃণমূল নেতা শৈবাল লাহিড়ীর। বিশেষ সূত্রে খবর, দুপুর বেলা নাগাদ গুলি ও বোমার শব্দ শোনা যায়। উল্লেখ্য, সকালবেলা থেকেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজনদের হাতে লাঠি নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় বলে উল্লেখ। আমজনতার প্রশ্ন, পুলিশের নাকের ডগায় কীভাবে এরা লাঠি হাতে ঘোরে? বিরোধীদের বক্তব্য, “তৃণমূল ভয় পেয়েছে। নিজেরাই মানুষকে ভয়ের পরিবেশের ভেতর ঠেলে দিচ্ছে। মানুষ এসব মেনে নেবে না।”




