West Bengal News : বাঁকুড়ায় তাজা বোমা উদ্ধার

SHARE:

বাঁকুড়ায় তাজা বোমা উদ্ধার

সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : রাজ্যে নির্বাচন ঘোষণার পরেই একাধিক জায়গায় উত্তেজনা সৃষ্টি হয় নমিনেশন ফাইলকে কেন্দ্র করে। নমিনেশন ফাইলের প্রথম দিনই নির্মমভাবে খুন হন একজন কংগ্রেস কর্মী। উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রাণীনগর ১ ও ২, ডোমকল। ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ, শক্তিগড় সহ রাজ্যের একাধিক জায়গা। নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ উদ্ধার করে বোমা ও আগ্নেয়াস্ত্র। আজ বাঁকুড়াতে পুলিশ একটি গাড়ি তল্লাশী করার সময় উদ্ধার করে বেশ কিছু তাজা বোমা। ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। কী কারণে বোমাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন