চিঠি দিয়ে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মণ্ডহারবারের সাংসদ, ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে চিঠি দিয়ে জনান বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর, তৃণমূল নেতা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ১৫ পাতার একটি চিঠি দেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর রায়ের কপিও দেন। চিঠিতে তিনি জানান, আগামী মাসে অর্থাৎ ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। দলীয় কর্মসূচি ও ভোটের কাজ রেখে হাজিরা দেওয়া সম্ভব নয়।
-ফাইল চিত্র




