মারখেলে প্রতিরোধ হবে, রাণীনগরে এককাট্টা বিরোধীরা
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : রাণীনগরে নমিনেশন ফাইলের প্রথম দিন শাসক বিরোধী কোন্দল চোখে পড়ে। “মার খেলে প্রতিরোধ হবে “, এমন বার্তা দিয়ে একই গাড়িতে নমিনেশন ফাইল করতে গেলেন বিরোধী শিবিরের প্রার্থীরা। কংগ্রেস, বিজেপি ও সিপিআই(এম) একই গাড়িতে নমিনেশন জমা দিতে গেলেন রাণীনগরের প্রার্থীরা। ‘শাসককের সন্ত্রাসের বিরুদ্ধেই এককাট্টা বিরোধীরা, দাবী সমস্ত বিরোধী দলের।




