অভিযুক্তকে ধরতে বাধা, গ্রেফতার পঞ্চায়েত প্রধানও
সাশ্রয় নিউজ ★ আরামবাগ : এক অভিযুক্তকে ধরতে বাধা দেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ওই প্রধানকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে একজন অভিযুক্তকে ধরতে গিয়ে প্রধানের বাধার সম্মুখীন হন পুলিশ। ওই সময় অভিযুক্ত সহ তৃণমূল পরিচালিত হরিণখোলা-১ গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল আজিজ খান পালিয়ে যান। সোমবার রাতে পুলিশ তাঁকে তারকেশ্বর থেকে গ্রেফতার করে। আরামবাগ থানা সূত্রে খবর, সরকারী কাজে বাধা সৃষ্টি করার দায়ে মামলা শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।




