Viswa Bharati University : শ্লীলতাহানিতে অভিযুক্ত অধ্যাপককে আড়াল করছেন উপাচার্য, অভিযোগ জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে

SHARE:

শ্লীলতাহানিতে অভিযুক্ত অধ্যাপককে আড়াল করছেন উপাচার্য, অভিযোগ জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে

সাশ্রয় নিউজ ★ বোলপুর : শ্লীলতাহানিতে অভিযুক্ত অধ্যাপককে আড়াল করছেন উপাচার্য, অভিযোগ জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, শ্লীলতাহানির অভিযোগে ২ জুন রাজর্ষি রায় নামে একজন অধ্যাপককে গ্রেফতার করে শান্তিনিকেতন থানা। ভিবিউফার সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য-এর অভিযোগ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ওই অধ্যাপককে আড়াল করার চেষ্টা করেন। সংগঠনটি বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রীকে ওই মর্মে চিঠি দেয় বলে উল্লেখ। শুধু তাই নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও  চিঠি দেয় সংগঠনটি। সুদীপ্ত ভট্টাচার্য-এর চিঠিতে উল্লেখ, ‘তদন্ত শেষে কমিটি উপাচার্যের কাছে রিপোর্ট পাঠিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে অভিযুক্ত অধ‍্যাপক উপাচার্যের অনুগত হওয়ার কারণে অভিযোগের প্রায় এক বছর অতিক্রান্ত হলেও অভিযোগকারীকে কোনও তথ্য দেওয়া হয়নি। উল্টে তাঁর গবেষণার কাজ আটকে রাখা হয়।’ বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কমিটি অভিযুক্ত অধ্যাপককে দোষী সাব্যস্ত করলেও অভিযুক্ত অধ্যাপক উপাচার্যের অনুগত হওয়ায় তাঁকে আড়াল করার অভিযোগ ওই চিঠিতে। ভিবিউফা সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য-এর দাবী,  ‘উপাচার্য দীর্ঘ কয়েক মাস আইসিসি রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে অভিযুক্তকে আড়াল করেছেন। ১৪ দিনের জেল হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ম মেনে সাসপেন্ড করেননি। পুলিশে এফআইআর হওয়ার পর তড়িঘড়ি রিপোর্ট দেওয়া হয়। আমরা অবিলম্বে এই উপাচার্যর শাস্তি দাবি করছি।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন