Hoogly : দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন দুই চালক

SHARE:

দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন দুই চালক

সাশ্রয় নিউজ ★ হুগলি : দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ সিঙ্গুরের পুরুষোত্তমপুরে। দু’টি লরির চালকই প্রাণ হারান। গুরুতর আহত লরি দুটির খালাসি। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, আজ মঙ্গলবার আনুমানিক ভোর ৫ টা নাগাদ হুগলির পুরুষোত্তমপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পথদুর্ঘটনার জন্য তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যানচলাচল। পরে পুলিশ ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু’টিকে রাস্তা থেকে সরালে আস্তে আস্তে স্বাভাবিক হয় যান চলাচল বলে উল্লেখ।

ছবিঃ প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন