West Bengal News : মুর্শিদাবাদের কংগ্রেসকর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও একজন

SHARE:

মুর্শিদাবাদের কংগ্রেসকর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও একজন

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদের কংগ্রেস কর্মী খুনের ফহটনায় গ্রেফতার আরও একজন অভিযুক্ত। উল্লেখ্য, এই নিয়ে খড়গ্রাম থানা মোট তিনজনকে গ্রেফতার করে কংগ্রেস কর্মী খুনের অভিযোগে। এই তিনজনের বিরুদ্ধেই খড়গ্রাম থানায় মৃতের পরিবার অভিযোগ করেন বলে উল্লেখ্য। বিশেষভাবে উল্লেখ্য, গতপরশুদিন নমিনেশন ফাইলের প্রথম দিনই শুক্রবার নিজের বাড়ির কাছে খুন হন ফুলচাঁদ সেখ নামে এক কংগ্রেস কর্মী। পরিবারের লোকজন অভিযোগ করেন ফুলচাঁদকে খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় তিনজন যুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে আগে দু’জন ও আজ আরও কজনকে গ্রেফতার করে খড়গ্রাম থানার পুলিস। ঘটনার তীব্র নিন্দা করেছেন ও অভিযুক্তদের শাস্তি দাবী করেছেন লোকসভায় বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন