মিনাখাঁয় নমিনেশন জমা ঘিরে উত্তেজনা
সাশ্রয় নিউজ ★ মিনাখাঁ : নমিনেশনের তৃতীয় দিনেও উত্তেজনা মিনাখাঁয়। সিপিআই(এম)-এর অভিযোগ, তাঁদের কর্মীদের ওপর হামলা চালায় শাসক দল আশ্রিত দুষ্কৃতিরা। পার্টি অফিস ঘিরে রেখে হামলা দুষ্কৃতিদের। হামলায় মাথা ফাটে একজন সিপিআই(এম) নেত্রীর। এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সিপিআই (এম) নেতা সায়নদীপ মিত্র বলেন, ‘‘আমাদের প্রার্থীরা যখন মিনাখাঁ বিডিও অফিসে নমিনেশন দিতে যান, সেই সময় তাঁদের বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সিপিআইএম প্রার্থী ও কর্মী সমর্থকদের আগ্নেয়াস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে ভয় দেখিয়ে নমিনেশন জমা দিতে বাধা দেয়।’’




