অশান্তিতে না জড়ানোর বার্তা অভিষেকের
সাশ্রয় নিউজ ★ কল্যাণী : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে উত্তেজনা তৈরি হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। কল্যাণীতে নবজোয়ার যাত্রা কর্মসূচি থেকে দলীয় কর্মীদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর। ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ বলেন, ‘প্রশাসনকে বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। কেউ মনোনয়ন জমা দিতে না পারলে দলকে জানান। তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে।’ তিনি আরও বলেন, ‘কেউ এ ধরনের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না।’
-ফাইল চিত্র




